দুই বাসের রেষারেষিতে চাপা পড়লেন পথচারী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে দুই বাসের রেশারেশিতে একের পর এক হতাহতের ঘটনা ঘটলেও এখনো বেপরোয়া চালকরা। আজ বৃহষ্পতিবার সন্ধ্যায়ও ফার্মগেটে ৮ নম্বর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে গুরুতর আহত হয়েছেন এমদাদুল হক নামে এক পথচারী।

যাত্রাবাড়ি-গাবতলী রুটে চলাচল করা দুটি বাসের রেশারেশিতে মেট্টোরেলের পিলারের সঙ্গে চাপা পড়ে এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হাত-পা ভেঙে চুরমার হয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় চা দোকানি মাইদুল আলম জানান, আজ সন্ধ্যায় গাবতলী যাচ্ছিল ৮ নম্বর পরিবহনের দুটি বাস। ফার্মগেটে আসতেই যাত্রী উঠাতে শুরু হয় রেশারেশি। এসময় মেট্রোরেলের নির্মাণাধীন পিলারের পাশ ঘেঁষে হাটছিলেন রাজাবাজারের বাসিন্দা পথচারী এমদাদুল হক। রেশারেশির ফলে একটি বাস চাপ দেয় পথচারীকে। বাসের চাপায় পিলারের সঙ্গে আটকে যান তিনি। এ সময় গাড়ি না সরিয়েই উল্টো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। একপর্যায়ে সব যাত্রী নেমে বাসটিকে উঁচু করে ওই পথচারীকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সঙ্কটাপন্ন এমদাদুলের হাত ও পা ভেঙে গেছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে বলেও মাইদুল আলম জানান।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী