দুই বন্ধুকে শরীর দেয়ার বিনিময়ে স্বামীকে খুন

file (4)

আন্তর্জাতিক ডেস্ক :পোল্যান্ডের বাসিন্দা এক মহিলা স্বামীকে খুনের বিনিময়ে সহবাসের প্রস্তাব দিলেন তার দুই বন্ধুকে৷ তার স্বামী পার্কে ঘুরতে গেলে দুই বন্ধুকে দিয়ে স্বামীকে খুন করান ওই মহিলা৷ এরপরেই দুজনকে সহবাসের প্রস্তাব দেন তিনি৷ অভিযুক্ত মহিলা জোএন্না গ্রেবোক্সি নিজের প্রতিবন্ধী স্বামীকে জানায় যে সে তার প্রেমীকে বাড়িতে নিয়ে আসতে চায়৷ কিন্তু স্বামী এতে আপত্তি জানালে সে তার স্বামীকে খুনের পরিকল্পনা করে৷

স্বামীকে খুনের বিনিময়ে মহিলা নিজের প্রেমী ও তার বন্ধুকে যৌন সম্পর্ক স্থাপণের প্রস্তাব দেয়৷ এরপরেই তারা দুজনে মহিলার স্বামীকে খুন করে৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তার মৃত স্বামীর সঙ্গে বেশ কয়েকমাস প্রেম করার পরেই বিয়ে করেছিল৷ এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের করে নিয়েছিল মৃত স্বামী৷

ডেইলি মেলের খবর অনুযায়ী, কোর্টে শুনানির সময় জানা যায়, সে তার প্রেমীকে ফোন করে জানিয়েছিল যে তার স্বামী পার্কে ঘুরতে গিয়েছে৷ এরপরেই মহিলার প্রেমী ও তার বন্ধু পার্কে গিয়ে মহিলার স্বামীকে খুন করে৷ তারা বাড়ি ফিরে এলে মহিলা দুজনের সঙ্গে সহবাস করে৷ অন্যদিকে মহিলার স্বামীর মৃতদেহ পার্কেই পরে থাকে৷ পার্কের অন্যান্য লোকেরা পুলিশের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন৷ তদন্তে নেমে মহিলার ফোন রেকর্ড চেক করলেই পুলিশ সত্য সম্পর্কে জানতে পারে৷

স্বামীর খুনের ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত মহিলাকে ২৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে পুলিশ৷ এখনও তার প্রেমি ও বন্ধুর শাস্তির শুনানি হয়নি৷ অভিযুক্ত মহিলার সন্তানদের দেখাশোনা করছে প্রশাসন৷

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান