দুই কোরিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বৈঠক

news-image

উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত সাত বছরের মধ্যে এই প্রথম দেশ দু’টির মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে। ২০০৭ সালের ডিসেম্বরের দু’দেশের মধ্যে সর্বশেষ এ জাতীয় বৈঠক হয়েছিল।

north-and-south-korean-flagsদক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজোমে দু’দেশের জেনারেলরা এ আলোচনায় অংশ নিয়েছেন। অবশ্য এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কয়েকজন মানবাধিকার কর্মীর পক্ষ থেকে সীমান্ত এলাকায় বেলুন উড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্থল সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এ সব বেলুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বিরোধী বক্তব্য সংবলিত লিফলেট ছিল।

এর আগে এ জাতীয় তৎপরতা চালালে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল পিয়ংইয়ং। বিতর্কিত পানিসীমায় দু’দেশের মধ্যে মাঝেমাঝেই গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও স্থল সীমান্তে এ জাতীয় ঘটনার নজির খুবই কম।

এ ছাড়া, দুই কোরিয়ার নৌবাহিনীর টহল জাহাজগুলোর মধ্যে গত ৭ অক্টোবর গুলি বিনিময় হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইওনপিয়ং দ্বীপের কাছে বিতর্কিত পানিসীমায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান