দীর্ঘদিন পর মাঠে নেমে ফিফটি হাঁকালেন সৌরভ গাঙ্গুলী

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। সেইসঙ্গে ব্যাটে-বলেও ছিলেন সেরাদের কাতারে। অবসর গ্রহণের পর তিনি এখন ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। নানা ব্যস্ততার মাঝেও কিন্তু ব্যাট চালানো ভুলেননি সৌরভ গাঙ্গুলী। তার প্রমাণ পাওয়া গেল একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে ফিফটি হাঁকিয়েছেন সৌরভ। যদিও তার দল ম্যাচ জিততে পারেনি।

বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে বোর্ড কর্মকর্তারা নিজেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেন। ওই ম্যাচে সভাপতি একাদশের অধিনায়ক ছিলেন সৌরভ। সচিব একাদশের নেতৃত্বে ছিলেন জয় শাহ। ১২ ওভারের ম্যাচে প্রেসিডেন্ট একাদশকে ২৮ রানে পরাজিত করে সেক্রেটারি একাদশ। প্রথমে ব্যাট করে সেক্রেটারি একাদশ ৩ উইকেটে ১২৮ রান তোলে। মোহাম্মদ আজহারউদ্দিন ২২ বলে ৭টি বাউন্ডারিতে ৩৭ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রেসিডেন্ট একাদশ ৪ উইকেটে ১০০ রানে আটকে যায়। সৌরভ ৩২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছক্কার মার। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জয়দেব শাহ ২ ওভারে ১৬ রানের বিনিময়ে শিকার করেন ১ উইকেট। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন বিসিসিআইয়ের হবু সহ সভাপতি রাজীব শুক্লা।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ