দীপিকাকে চিনতে ব্যর্থ গণমাধ্যম!

Dipika2বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ এবার হলিউডে নাম লেখাচ্ছেন এটি এখন মোটামুটি সবার জানা। ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব এক্সজান্ডার কেগ’ ছবিতে কাজ করছেন তিনি। তবে মনে হচ্ছে বিদেশি গণমাধ্যম দীপিকাকে এখনো চিনে উঠতে পারেনি।

৩০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে লস অ্যাঞ্জেলসে শুটিং করছেন। মঙ্গলবার সেখানে টেনিস তারকা নোভাক জকোভোস্কির সঙ্গে ছবি তুলেছে গণমাধ্যম। কিন্তু ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাকে বোধহয় চিনতে পারেনি। দীপিকা চিহ্নিত জকোভোস্কির নারী সঙ্গী হিসেবে। এছাড়াও ‘লম্বা পাওয়ালা শ্যামাঙ্গী’ হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। দীপিকা স্টাইলিশ পোশাকের প্রশংসাও করেছে গণমাধ্যমটি।

২০১৪ সালে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ টুর্নামেন্টে প্রদর্শনী ম্যাচে নোভাক জভোকোভিক, রজার ফেদেরার ও আমির খানের সঙ্গে খেলেছিলেন দীপিকা। তখন থেকেই তাদের মধ্যে জানাশোনা। খবর: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত