দিল্লি দ্বিতীয়, হেরেও প্লে-অফে বেঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : আরনিক নরকিয়ার দারুণ বোলিংয়ের পর শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে পেলেন ফিফটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাতে সহজেই হারাল দিল্লি ক্যাপিটালস।

৬ উইকেটের জয়ে যেমন উল্লসিত দিল্লি, তেমনি এদিন হেরেও খুশি ছিল বিরাট কোহলির বেঙ্গালুরু। আসলে হারলেও প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গেছে বেঙ্গালুরুর।

অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে উঠেছে দিল্লি।

শীর্ষ স্থান নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। অর্থাৎ ফাইনালের পথে সে ম্যাচে হারলেও আরেকটি সুযোগ থাকবে তাদের।

মুম্বাইয়ের এখনো এক ম্যাচ বাকি থাকলেও ১৮ পয়েন্ট পাওয়ায় শীর্ষ স্থান নিশ্চিত। ৫ নভেম্বর দিল্লির বিপক্ষে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে দলটি।

আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করা বেঙ্গালুরু ৬ নভেম্বর এলিমিনেটর ম্যাচ খেলবে। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়। টেবিলের চতুর্থ স্থানের জন্য এখনো লড়াইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। প্লে-অফ খেলতে হলে জিততেই হবে তাদের। হারলে বিদায় নিশ্চিত। সে ক্ষেত্রে কলকাতা পাবে প্লে-অফের টিকিট।

আর হায়দরাবাদ জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট হাবে দলটির। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় হায়দরাবাদ খেলবে প্লে-অফে। অর্থাৎ এলিমিনেটরে বেঙ্গালুরুর প্রতিপক্ষ হবে দলটি।

এদিন শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৯ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়।

দিল্লি যদি ১৭.৩ ওভারের আগেই ম্যাচ জিতে যেত, তবে কোহলিদের প্লে-অফে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত। কেননা, তখন তারা রান রেটের নিরিখে কলকাতার পেছনে চার নম্বরে চলে যেত। শেষমেশ তা না হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন কোহলিরা।

বেঙ্গালুরুর হয়ে এদিন ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেন দেবদূত পাডিক্কাল। কোহলি ২৯ ও এবি ডি ভিলিয়ার্স ৩৫ রান করেন। দিল্লির পক্ষে আরনিক নরকিয়া ৩টি ও কাগিজো রাবাদা ২টি উইকেট নেন।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের ৪১ বলে ৫৪ ও আজিঙ্কা রাহানের ৪৬ বলে ৬০ রানে ভর করে জয় তুলে নেয় দিল্লি। বেঙ্গালুরুর পক্ষে শাহবাজ আহমেদ ২ উইকেট নেন। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন দিল্লির নরকিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত