দিল্লিতে এবার গণধর্ষণের শিকার নাইজেরিয়ান পর্যটক

slilotahani_64243আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন নাইজেরিয়ার এক নারী পর্যটক। শুক্রবার মধ্যরাতে তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ৩৫ বছর বয়সী ওই পর্যটককে দিল্লির ময়ূর বিহার এলাকার ডিএনডি টোল প্লাজা থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ টোলপ্লাজায় স্থাপিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেছে যে, হুন্দাই কোম্পানির একটি গাড়ি থেকে চারজন ওই পর্যটককে নামিয়ে দিয়ে যায়।

পুলিশ বলেছে, দক্ষিণ দিল্লির একটি শপিং মল থেকে চার যুবক ওই নারীকে তুলে নিয়ে যায় এবং তাকে অন্তত আধাঘণ্টা পর ওই টোল প্লাজায় নামিয়ে দেওয়া হয়। ওই যুবকদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে।

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে এবং ময়ূর বিহার থেকে ওই গাড়িটি জব্দ করেছে। নাইজেরিয়ার ওই নারী পর্যটক ভিসায় ভারতে অবস্থান করছেন।

পুলিশের তথ্য মতে ২০১৪ সালে নয়া দিল্লিতে ২ হাজার ৬৯টি ধর্ষণ মামলা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশী।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান