দিনভর মাটিতে পড়ে থাকলেও করোনা আতঙ্কে পাশে যাননি কেউ

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনভর মাটিতে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন আশঙ্কায় কেউ কাছে যাননি। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া এলাকায়। এ এলাকার উপর দিয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়েছিলেন ওই ব্যক্তি।

গতকাল শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ ওই ব্যক্তিকে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চড়পাড়া এলাকায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একই স্থানে পড়ে ছিলেন। এ সময় তার পাশে একটি ব্যাগ পড়ে ছিল। করোনা আতঙ্কে কেউই তার কাছে যাননি। কেউ তাকে উদ্ধার করে হাসপাতালেও পাঠাননি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বিষয়টি জানতে পেরে গোড়াই হাইওয়ে থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কথায় অসংলগ্নতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা অর্থ দুর্বৃত্তরা লুটে নিয়েছে। পরে তাকে রাস্তার পাশে ফেলে গেছে।’

তিনি বলেন, ‘ওই ব্যক্তি গাজীপুর থেকে কুড়িগ্রামে তার বাড়িতে যাচ্ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে টাকা দিয়ে বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ