থাইল্যান্ডের জঙ্গলে ৭৫ বাংলাদেশি জীবিত উদ্ধার

news-image

থাইল্যান্ডের গহীন জঙ্গল থেকে এবার ১১১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে থাইল্যান্ড পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ৭৫ জন বাংলাদেশী বলে জানানো হয়েছে।

শুক্রবার থাইল্যান্ড পুলিশ দেশটির শঙখলা প্রদেশের গহীন জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে এসব অভিবাসীদের উদ্ধার করে।  উদ্ধার হওয়াদের মধ্যে ৭৫ জন বাংলাদেশী, ২৮ জন মিয়ানমারের রোহিঙ্গা। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়াও পৃথক অভিযানে থাইল্যান্ডের গহীন জঙ্গলে মানবপাচারকারী চক্রের আরো চারটি ক্যাম্পের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। এসব স্থান থেকে ২৪ রোহীঙ্গাকে উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে।

থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, মৃত উদ্ধার হওয়াদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। এছাড়া সন্দেহভাজান এলাকার জঙ্গলগুলোতে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।-যুগান্তর।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান