তেভেজকে ছাড়াই কোপা আমেরিকায় আর্জেন্টিনা

tevez_5স্পোর্টস ডেস্ক : গত বছর কোপা আমেরিকায় তিনি ছিলেন আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ। তবে এ বছরের বিশেষ কোপা আমেরিকায় খেলা হচ্ছে না কার্লোস তেভেজের। এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকা ১০০ বছর পূরণ করতে যাচ্ছে ২০১৬ সালে। আগামী ৩ থেকে ২৬ জুন কোপা আমেরিকা শতবার্ষিকীর আয়োজক যুক্তরাষ্ট্র। প্রায় দুই যুগ ধরে বড় কোনো টুর্নামেন্টের শিরোপাবঞ্চিত আর্জেন্টাইনরা এবার হতাশা ঘোচাতে মরিয়া। সেই লক্ষ্যে লিওনেল মেসিসমৃদ্ধ শক্তিশালী আক্রমণ ভাগসহ দল নির্বাচন করেছেন মার্তিনো।

তবে সেই দলে তেভেজের জায়গা হয়নি। যদিও এ মৌসুমে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট উজ্জ্বল। প্রায় এক যুগ পর স্বদেশের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেই আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের শিরোপা জিততে সাহায্য করেছেন দলকে। পেয়েছেন কোপা আর্জেন্টিনা জয়ের মধুর স্বাদও। কিন্তু এসব অর্জনও তেভেজের প্রতি মার্তিনোর মন গলাতে পারেনি।

কোপা আমেরিকা শতবার্ষিকীতে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী চিলি, বলিভিয়া ও পানামা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছেই টাইব্রেকারে হার মেনেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাউয়েল গুজমান, মারিয়ানো আন্দুহার।

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মের্কাদো, ফাকুন্দো রনকাগলিয়া, নিকোলাস ওতামেন্দি, জোনাথন মাইদানা, রামিরো ফুনেস মোরি, মার্কোস রোহো, ভিক্তর কোয়েস্তা।

মিডফিল্ডার : মাতিয়াস ক্রানেভিতার, অগুস্তো ফার্নান্দেজ, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া, এজেকিল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো, গনজালো হিগুয়াইন, নিকোলাস গাইতান।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ