তৃতীয় বিয়ে খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন আজহার

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত গুঞ্জনই মিথ্যা হলো। ভারতের সাবেক সফল অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দীন মার্কিন নাগরিক শ্যননকে বিয়ে করেছেন এমন সংবাদ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করে আসছিলো।
বিয়ের গুঞ্জনটা অনেক দিন থেকেই চলছিল। গুঞ্জনটা ডালপালা মেলতে না মেলতেই এক টুইট বার্তায় খবরটিকে অসত্য বলে উড়িয়ে দিলেন এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি।
উল্লেখ, ভারতের এই সাবেক অধিনায়কের প্রথম স্ত্রী ছিলেন নওরিন। তাদের দুটি ছেলেও রয়েছে। তাদের নাম আসাদ ও আয়াজ। আয়াজ ২০১১ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ৯ বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হয়ে যান। ১৯৯৬ সালে তিনি মডেল তারকা সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। ২০১০ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।
তিনি ভারতে হয়ে ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি ওয়ানডে ম্যাচ খেলা আজহারকে ২০০০ সালে পাতানো খেলায় অংশ নেয়ার দায়ে যাবজ্জীবন নিষিদ্ধ করা হয়।
৫১ বছর বয়সী আজহার উদ্দিন বর্তমানে ভারতের কংগ্রেস দলের একজন নামকরা রাজনীতিবীদ। তিনি কংগ্রেসের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান