তুলতুলে নরম লোভনীয় গোলাপজাম

news-image

নিউজ ডেস্ক : গোলাপজাম মিষ্টির মধ্যে খুব জনপ্রিয়ি। এটি খেতে খুবই সুস্বাদু,অনেকেরই বেশ পছন্দের। গরম গরম গোলাপজামের কোন তুলনাই হয় না। আপনি চাইলেই সুস্বাদু এই মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. দুধ ২ লিটার

২. চিনি- ২ কাপ

৩. ঘি ২ কাপ

৪. তেল ২ কাপ

৫ . সুজি ২ চা চামচ

৬. ময়দা ২ চা চামচ

৮. খাবার সোডা- ২/৪ কাপ

৮. জাফরান- ৩ চা চামচ

৯. এলাচ গুঁড়া- ৩ চা চামচ

১০. লেবুর রস সামান্য
প্রস্তুত পদ্ধতি

প্রথমে দুধ চুলায় বসিয়ে গরম করে নিন। এরপর দুধ ফুটে উঠলে এতে লেবুর রস দিয়ে দিন। দুধ কেটে ছানা হলে ছেঁকে ছানাগুলো আলাদা করে নিন। একটি বড় পাত্রে ছানার সঙ্গে এলাচ গুঁড়া, খাবার সোডা, ময়দা, সুজি ভালো করে মিশিয়ে নিন।এরপর ময়ান একটু নরম হয়ে এবং ক্রিমি হয়ে এলে তা থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। সিরার জন্য চিনি,পানি ও জাফরান এক সঙ্গে জ্বাল দিন। পানি ফুটে সিরা প্রায় হয়ে এলে নামিয়ে নিন। চামচ দিয়ে সিরা তুলে দেখবেন, সিরা দিয়ে একটি তার তৈরি হলে বুঝবেন সিরা তৈরি।

তারপর কড়াইতে ঘি ও তেল মিশিয়ে চুলায় দিন। গরম হয়ে এলে সেই তেলে ছানার তৈরি বলগুলো একটি একটি করে দিয়ে দিন। অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নিন। যখন বাদামি হয়ে আসবে তখন তুলে নিয়ে সিরায় ভিজিয়ে দিন। মিনিট ১০ পর তুলে নিন। এবার তুলে নিয়ে বাদাম কিসমিস উপরে ছিটিয়ে দিয়ে পরিশেন করুন গরম গরম।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী