তিন নম্বরে ব্যাট করবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে তিন নম্বরে ব্যাট করবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টাইগাররা তিন ওয়ানডে সিরিজ খেলবে ২৩ মে থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। তবে তার কামব্যাক সিরিজে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিংয়ে নামায় চারে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনে ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ এই ব্যাটিং অর্ডারে ব্যর্থ হন তিনি।

নিউজিল্যান্ড সফরেও একই পজিশনে পরিবর্তন আনা হয়। কিউইদের বিপক্ষে সাকিব ওয়ানডে সিরিজে না খেলায় তিন নম্বরে ব্যাট করেন সৌম্য সরকার। তবে দলে ফিরে এই বাঁহাতি ব্যাটসম্যান এই পজিশনে ব্যাট করে সফল হননি।

ওয়ানডে ও টেস্ট মিলিয়ে গত দুটি সফর মিস করলেও এবার শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে সাকিবকে। শুক্রবার লঙ্কানদের বিপক্ষে তার তিন নম্বরে ব্যাটিং নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সে (সাকিব) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করবে। ওটাই (তিন নম্বর) তার সেরা জায়গা তার জন্য এবং আমরাও ‍বুঝি, মাঝখানে শুরু করার আগে তার সেট হওয়ার জন্য সময় থাকবে।’

তিনি আরও বলেন, ‘সে-ও চায়, তিন নম্বরে ব্যাট করতে এবং আমাদের উচিত তাকে সেই সুযোগ দেওয়া।’

সাকিব ব্যাটিংয়ের জন্য তিন নম্বরে উন্নীত হন ২০১৯ বিশ্বকাপে। এই পজিশনে ব্যাট করে দারুণ সফল তিনি। বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। তিন নম্বরে ব্যাট করে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে রান করেন তিনি। দেশের হয়ে ২৩ ওয়ানডেতে তিন নম্বরে এখন পর্যন্ত ৫৮.৫৮ গড়ে ১১৭৭ রান করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন