তিন গাড়িকে ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ ২৫ ফুট নিচে বাস

news-image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে সেতুর উপর দুটি ট্রাক ও একটি বাসকে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ২৫ ফুট নিচের খাদে পড়ে গেছে। এতে ওই বাসে থাকা ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, সেতুর উপর তিনটি গাড়িকে কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসটি ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় সেতুর কাছে ওভারটেক করার সময় সড়কের পাশে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

প্রত্যেক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল জানান, বাসটির সামনে দুটি ট্রাক ও একটি বাস ছিল। ওই তিনটি গাড়িকে ওভারটেকিং করার সময় বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আহত কয়েজনকে উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ, ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘাটাইল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাস্তুরা মারজানা বলেন, ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ