‘তালেবান প্রধান মোল্লা মানসুর মারা গেছেন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম শীর্ষ জঙ্গি সংগঠন তালেবানের প্রধান মোল্লা আখতার মানসুর মারা গেছেন। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের কর্মকর্তারা। 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

বুধবার তালেবানের শীর্ষ নেতৃত্বসম্পর্কিত বিতর্ক নিয়ে বৈঠকে বসে সংগঠনের নেতারা। এ সময় তালেবানের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুরুততর আহত হন মোল্লা মানসুর। শেষ পর্যন্ত এ ঘটনাতেই মৃত্যু হলো বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

তালেবানের প্রাক্তন প্রধান মোল্লা ওমরের মৃত্যুর পর দলের শীর্ষ নেতা নির্বাচন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে উগ্রপন্থি সংগঠনটি। এর সূত্র ধরে তালেবানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নতুন প্রধান হিসেবে মোল্লা মানসুরের নাম ঘোষণার পর তাকে প্রত্যাখ্যান করে একাংশের তালেবান অনুসারী। এ নিয়ে বিরোধ দীর্ঘস্থায়ী হতে থাকে। শেষ পর্যন্ত বিরোধীদের গুলিতে আহত হন মোল্লা মানসুর। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান