তামিম-শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : লাঞ্চ বিরতির পর আরও পোক্ত হওয়ার পথে তামিম ইকবাল ও নাজমুল শান্তর জুটি। তাতে ভালো অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১৪২ রান।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতে ৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

সেখান থেকে তামিম ইকবাল তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনকে সঙ্গে নিয়েই দলের বিপর্যয় সামাল দিয়েছেন। এ দু’জনের ব্যাটে ভর করে প্রথম সেশনটা নিজেদের করে নেয় সফরকারীরা। তামিম শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলেছেন। অন্যদিকে নাজমুল শুরুতে অস্বস্তিতে ভুগলেও ধীরে ধীরে সেটিও কেটে গেছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দু’জন মিলে গড়েন ৯৮ রানের জুটি। প্রথম ইনিংসের প্রথম সেশনে ২৭ ওভারে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৬ রান। লাঞ্চ বিরতির পর তামিম ব্যাট করছেন ৮৪ রানে রানে। নাজমুল ব্যাট করছেন ৪৭ রানে।

অবশ্য শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ লেন্থ বিপদ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশকে। পেস বান্ধব উইকেট গড়লেও পরে আর লঙ্কান পেসাররা হুমকি হয়ে দাঁড়াতে পারেননি তামিম-শান্তর সামনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত