তামিম-মুশফিকের ব্যাটিংয়ে লাল দলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লক্ষ্য ২৮৫ রান। ওভার ৪৫টি। নিঃসন্দেহে লক্ষ্যটা অনেক বড়। তবে তার চেয়েও হয়তো উদার ছিল বিকেএসপির ৪ নম্বর মাঠটি। বাংলাদেশ দলের মধ্যে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি দেখে সেটাই প্রমাণ হচ্ছে। কারণ, এতবড় স্কোরকেই মামুলি বানিয়ে ৪ ওভার আগেই ৫ উইকেটের বড় জয় পেয়ে গেলো তামিম ইকবালের বিসিবি লাল দল।

অর্থ্যাৎ, ৪১ ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদদের বিসিবি সবুজ দলকে হারিয়ে দিলো তামিম ইকবালের বিসিবি লাল দল। মাত্র ৫৮ বল খেলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৭ বাউন্ডারি আর ৪টি ছক্কায় তিনি করেন ৮০ রান।

মুশফিকুর রহীমও ছিলেন দারুণ বিধ্বংসী। ৫৫ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। তবে তাকে আউট করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দলের বোলাররা। তিনি নিজেই মাঠ ছেড়ে উঠে যান। দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া ইমরুল কায়েস ৩৯ বলে খেললেন মাত্র ৩৩ রানের ইনিংস।

২৮ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাইফউদ্দিন অপরাজিত থাকলেন ২৬ রান করে এবং মেহেদী হাসান ২৭ বলে ২৪ রান করে মাঠ ছেড়ে যান। লিটন দাসের ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ১৫ রান।

সাকিব আল হাসান হাত ঘোরাম ৬ ওভার। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নিয়েছেন ১টি। তাসকিনও ৬ ওভারে দিয়েছেন ৪৫ রান। তবে কোনো উইকেট পাননি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার (৬০), মাহমুদউল্লাহ রিয়াদ (৬২) এবং আফিফ হোসেন ধ্রুবর (৬৪) তিনটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে সবুজ দল। মোস্তাফিজুর রহমান ৭ ওভার বল করেন ৪৮ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী