তামিম-মুশফিকদের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম বাস আর মিনিট পাঁচেক আগে মসজিদে পৌঁছালেই বড় সর্বনাশ হয়ে যেত। তামিম-মুশফিকেরা নিরাপদেই ঘটনাস্থল থেকে ফিরতে পেরেছেন হোটেলে। তবে চোখের সামনে যা দেখেছেন, সেটা কি চাইলেই ভুলে যাওয়া যায়! মানসিক এ আঘাত কাটিয়ে উঠতে সময় লাগবে বাংলাদেশের ক্রিকেটারদের।

ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফেরার উড়ান ধরেছেন ক্রিকেটাররা। আর রাত ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছার কথা তাঁদের। নিউজিল্যান্ড ছাড়ার আগে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে নিজেদের মানসিক অবস্থা বোঝাতে গিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমরা যে ঘটনার সামনে পড়েছিলাম, সেটা থেকে বের হতে সময় লাগবে আমাদের। এখন আমাদের পরিবারের কাছে ফিরে যাওয়াই ভালো হবে। কারণ পরিবারের সবাই উদ্বিগ্ন। আমি শুধু আশা করছি, দেশে ফিরে দিনে দিনে যেন আমরা এই মানসিক আঘাতটা সামলে উঠতে পারি।’ আজ প্রথম আলোয় লেখা নিজের কলামে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলেছেন একই কথা, ‘এ ট্রমা থেকে বের হতে আমাদের খেলোয়াড়দের একটু সময় লাগবে। ওদের মানসিক সমর্থন দিতে হবে। চোখের সামনে এত বড় ঘটনা। টিম বাসের ভেতর ওরা অনেকক্ষণ আটকে ছিল। আশা করি এ ধাক্কা তারা দ্রুত কাটিয়ে উঠবে।’

মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগারই কথা। কিন্তু বিশ্বকাপও তো বেশি দেরি নেই। মে মাসের শেষ দিকে শুরু হচ্ছে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ অবশ্য মনে করেন বিশ্বকাপের আগেই সবাই কাটিয়ে উঠবে এ ধাক্কা, ‘ওদের কণ্ঠ শুনেই বুঝেছি কতটা ভয় পেয়েছে। যদি চোখের সামনে এমন কিছু দেখেন স্বাভাবিকভাবেই ভীতবিহ্বল হয়ে পড়ার কথা। খেলতে গিয়ে এমন কিছু দেখা ভালো নয়। তবে আমার মনে হয় ছেলেরা যথেষ্ট পরিণত। এমন না যে এই ঘটনা বিশ্বে প্রথম ঘটল। প্রায়ই ঘটছে। বাংলাদেশেও ঘটেছে। আমরা হলি আর্টিজানের ঘটনা জানি, সেটা কতটা নৃশংস ছিল। অবশ্যই একটা ধাক্কা খেয়েছে ছেলেরা, তবে আমার কাছে মনে হয় এখান থেকে তাঁরা দ্রুত ফিরে আসবে। আমার মতে এত চিন্তা করার কিছু নেই। তারা সবাই পরিণত। বুঝেছে যে এমন ঘটনা হতেই পারে। আশা করি দ্রুত এ ধাক্কা কাটিয়ে উঠবে তারা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত