তামিমের ডেপুটি কে হচ্ছেন?

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব ছাড়ার পরই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই নেতৃত্বের অধ্যায় শুরু হবে তামিমের।

উইন্ডিজের বিপক্ষে তামিম অধিনায়কত্ব করলেও তার ডেপুটি কে হচ্ছেন তা নিয়েই চলছে গুঞ্জন। শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে মেনশন করা হয়নি কে হবেন সহঅধিনায়ক।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ঘরের মাঠে খেলা হওয়ায় আমরা সহঅধিনায়ক নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকরা থাকবেন। যে কোনো সময় আমরা এ সিদ্ধান্ত নিতে পারব।

খেলা চলাকালীন কোনো কারণে অধিনায়ক মাঠের বাইরে গেলে সহঅধিনায়ক নেতৃত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, দলে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ মুশফিক আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত