‘তমা’ পরিচালকের গার্লফ্রেন্ড!

13006749_2017145158511627_7100179412488787880_nবিনোদন ডেস্ক : ছবির নায়িকারা সাধারণত নায়কদের সঙ্গে মন দেয়া নেয়া করেন। কিংবা টাকা ওয়ালা প্রযোজকদের সঙ্গে। পরিচালকদের সঙ্গে তাদের প্রেম হলেও সেটা গোপনই থাকে। কিন্তু, ঢাকাই ছবির নায়িকা তমা মির্জা প্রকাশ্যেই একজন পরিচালকের গার্লফ্রেন্ড হলেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে, এটি বাস্তবে নয়, বড় পর্দায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মারিয়া তুষার পরিচালিত এর নাম ‘গ্রাস’ ছবিতে পরিচালকের নায়িকা হন তিনি।

এরই মধ্যে কোক স্টুডিওতে এ ছবির বেশিরভাগ কাজের দৃশ্যায়ন শেষ হয়েছে। এ ছবিটি নিয়ে তমা মির্জা বলেন, এখানে আমার চরিত্রের নাম থাকছে তমা। কাহিনীতে একজন পরিচালকের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে আছেন আর বি প্রীতম। আগামী ২০শে এপ্রিল থেকে ছবির বাকি অংশের কাজ শুরু হবে। কাজটি ভালো হচ্ছে। আশা করি দর্শকরা এটি পছন্দ করবেন। ‘গ্রাস’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রাণী সরকার, জ্যোতিকা জ্যোতি, কচি খন্দকার, বাদল শহিদ, মনিরা মিঠু, শিখা খান, শুভ খান, কাজী উজ্জল ও শেলী রহমান প্রমুখ।

ছবিতে মোট ৪টি গান রয়েছে। গানের সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। শুটিংয়ের পাশাপাশি সম্পাদনার কাজ চলছে। শিগগিরই ‘গ্রাস’ ছবিটি সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে পরি-চালকের।
আর এদিকে তমা মির্জা ২০শে মে থেকে নতুন ছবির কাজ শুরু করছেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবির নাম ‘চল পালাই’। ছবিটিতে তার সহশিল্পী হিসেব কাজ করবেন শিপন ও শাহরিয়াজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত