ঢামেকের করোনা ইউনিটে পাঁচ দিনে ৪৩ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

ঢামেকে করোনা ইউনিটে গত পাঁচ দিনে মোট ৪৩ জন মারা গেছেন বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ।

ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের একটি সূত্র জানায়, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় রাজধানীর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরীর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায়ও ভুগছিলেন তিনি।

আজ সকাল ৯টার দিকে মৃত্যু হয় সুফিয়া বেগম (৩৬) নামের ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর। তার স্বামী মো. শামসুল আলম তাকে হাসপাতালে নিয়ে আসেন। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে সেটি পজিটিভ আসে।

এ ছাড়া করোনা ইউনিটে মৃত্যু হয় পল্লবীর বাসিন্দা সেতারা বেগমের (৬৫)। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয় তার। আজ বৃহস্পতিবার মৃত্যু হয় কামরাঙ্গীরচরের বাসিন্দা হোসনে আরার (৭০)। করোনা ইউনিটে ভর্তির ত্রিশ মিনিট পর মৃত্যু হয় তার।

সূত্রটি আরও জানায়, প্রতিদিনই করোনা ইউনিটে রোগী ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ১৬৭ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। অনেকের নমুনা পরীক্ষাগারে। দ্রুতই তাদের প্রতিবেদনগুলো চলে আসবে। রোগীদের পুরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের সূত্রটি।

ঢামেক হাসপাতালে করোনা ইউনিট চালু হয় গত ২ মে। এর পর এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৪৩ জন। তবে তাদের সবার করোনা পজিটিভ ছিল না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ