ঢাবির ভর্তির আবেদন আগামী রোববার পর্যন্ত স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : কারিগরি জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির অভিযোগ জানালে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা ৩১ মার্চ মধ্য রাত পর্যন্ত চলার চলার কথা ছিল।

ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বিঘ্নে শিক্ষার্থীরা যাতে অনলাইনে আবেদন করতে পারেন, সেজন্য ওয়েবসাইটের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। গত বছরের তুলনায় এবার প্রথম দিকেই দ্বিগুণ আবেদন পড়েছে। প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। এতে ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে।’

এ জাতীয় আরও খবর

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি