ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতি নিহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতি নিহত হওয়ায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শুক্রবার ৬ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গেট নামক স্থানে মাওয়া হতে ঢাকাগামী প্রাইভেটকার দুুই পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে (৬০)বছরেরএক বৃদ্ধ মহিলা মিনা মল্লিক( ৮) বছরের নাতি অচিন মল্লিক নিহত হয়েছে। নিহতরা সম্পর্কিত দাদী-নাতি ছিলো।

দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে এলাকাবাসী। এতে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

নিহতরা সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশির গ্রামের নাসিন্দা। বৃদ্ধা শ্রীনগরে মেয়ে বাড়ি বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘনার শিকার হন।

এ বিষয়ে হাইওয়ে থানার এসআই মজিবর জানান, অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে দাদী-নাতি মারা যায়। লাশ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ