ঢাকায় জিম্বাবুয়ে দল

news-image

স্পোর্টস ডেস্ক : টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ঢাকা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রি‌কেট দল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তারা এমিরেটস এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে স্বাগতিক ও সফরকারী দল। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা রা‌ত্রির।

এরপর ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে।

১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত