ড্রয়েই সান্ত্বনা বাংলাদেশের

drowসিরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে বড় ব্যবধানে হার। দুই ম্যাচে গোল হজম মোট আটটি। সেই সঙ্গে বিদায়টা নিশ্চিত হয় আগেই। তবে বাংলাদেশের লক্ষ্য ছিল নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে স্বান্তনার জয়।

কিন্তু না, জয় আসেনি, তবে হারেওনি রায়হান শিবির। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।

এএফসি অনুর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশের অর্জন মাত্র এক পয়েন্ট। ভারতেরও তাই। ই গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে মূল পর্বের টিকিট পেয়েছে সিরিয়া। রানার্সআপ হিসাবে এখনও সম্ভাবনা জিইয়ে রেখেছে উজবেকস্তিান।

মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে মাঠের বাইরেও কম ঝামেলা হয়নি। প্রথমার্ধের পর বিরতিতে যায় দুই দল। এরপর চলে যায় বিদ্যুত। গোটা স্টেডিয়াম ঢেকে যায় কালো অন্ধকারে। প্রায় আধাঘন্টা পর আসে বিদ্যুত। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে সোহেল রানার ক্রসে ভালোমতো হেড নিতে পারেনি বক্সের মধ্যে থাকা ইয়াসিন খান। বল চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।

৭৫ মিনিটে ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেননি সোহেল রানা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান