ড্রোন হামলা: অল্পের জন্য বেঁচে গেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ড্রোন ব্যবহার করে হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে সেনাবাহিনীর ৮১তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাদুরো। তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে দেশটি।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার ঘটনায় সাত সেনাসদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট স্ট্যান্ডের কাছে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোনের বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরে জাতির উদ্দেশে প্রেসিডেন্ট মাদুরো বলেন, একটি উড়ন্ত বস্তু আমার সামনে বিস্ফোরিত হয়। এটা বড় বিস্ফোরণ ছিল। এর কিছুক্ষণ পর আরো একটি বিস্ফোরণ ঘটে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত