ডিএসসিসি গুঁড়িয়ে দিল দুটি চারতলা ভবন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর মূল ভবনের পাশে নকশাবহির্ভূত ও অবৈধভাবে গড়ে ওঠা দুটি চারতলা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া একটি চারতলা ভবনের আংশিক গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এই মার্কেটে অভিযানের নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চলতে দেখা গেছে।

এদিকে দুপুরে ডিএসসিসির ত্রিমোহনী মোড় থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত ক্যাডেস্ট্রাল সার্ভে অনুযায়ী জিরানি খালের ওপর নির্মিত আটটি কাঠের সেতু ও তিনটি স্টিলের সেতু এবং একটি টিনশেড বাড়ি ভেঙে দেয়া হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ ও তানজিলা কবির ত্রপা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী