ডিএমপির ৫ ডিসি-এডিসির বদলি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি/পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে, গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা), গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী