ট্রেনে ২০ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত

news-image

চলন্ত ট্রেনে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৭০০ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার ট্রেন কামরায় ক্যামেরা বসানো হবে। দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনার পর গঠিত 'নির্ভয়া তহবিল' থেকে এই অথের্র যোগান দেয়া হবে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। নারী ও শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে এই ফান্ডে দুই হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে দেশটির নারী ও শিশু মন্ত্রণালয়।
রেলওয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে নতুন রেললাইন স্থাপন, রেল ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ এবং যাত্রীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত কাজে গতি বৃদ্ধি করা নিয়েও আলোচনা হয়।'
 

নারী ও পুরুষ উভয়ের জন্য নির্ধারিত কম্পার্টমেন্টেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে। চেন্নাইয়ের কিছু ট্রেনে এরই মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান