ট্রাম্প হত্যা করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট আসাদকে!

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় এ পরিকল্পনা কার্যকর করতে পারেননি তিনি।

মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ অংশ নিয়ে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন ট্রাম্প।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাইলে তাকে (আসাদ) সরিয়ে দিতে পারতাম, ম্যাটিস এর বিরুদ্ধে ছিলেন। ম্যাটিস বেশিরভাগ বিষয়েরই বিরুদ্ধে ছিলেন… তিনি জানেন না কীভাবে জিততে হয়।’

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন রোধে অর্থবরাদ্দ কমিয়ে দেয়ার মতো বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের।

শেষ পর্যন্ত ২০১৮ মন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অবশ্য ট্রাম্প দাবি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করেছেন তিনি।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ জেমস ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এ সাবেক জেনারেল একজন মহান আমেরিকান, তিনি দেশকে অনেক দিয়েছেন। আমি বলব না তিনি ভালো বা খারাপ আমেরিকান। আমি শুধু বলছি, তিনি কাজ ভালো করেননি। তাই তাকে যেতে দিয়েছি।’ ফোবর্স, ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ