ট্রাম্পস্ত্রীর নগ্ন ছবি ফাঁস!

94594596নিউজ ডেস্ক: বিতর্কে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্লা দিচ্ছেন স্ত্রী মেলানিয়া। সম্প্রতি ফ্রান্সের একটি পত্রিকায় তাঁর কিছু পুরনো নগ্ন ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলি ১৯৯৫ সালে ম্যানহাটনে তোলা। তুলেছিলেন ফ্রান্সেরই এক চিত্রগ্রাহক। তখন অবশ্য স্লোভানিয়ার বাসিন্দা মেলানিয়া পেশায় মডেল। বয়স ২৫ বছর। ফ্যাশন দুনিয়ায় তাঁর পরিচিতি ‘মেলানিয়া কে’ নামে। সেই ছবিগুলি নিউ ইয়র্ক পোস্ট পুনরায় প্রকাশ করেছে। ফলে আবার বিতর্কে জড়িয়েছেন আমেরিকার সম্ভাব্য ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া। খবর-এবেলা

আমেরিকায় প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিতর্ক অবশ্য ট্রাম্প দম্পতির সঙ্গী। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প কখনও শরণার্থী, কখনও মুসলিমদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। গত সপ্তাহে মেলানিয়ার বিরুদ্ধেও বক্তৃতা চুরির অভিযোগ উঠেছিল। অভিযোগ, রিপাবলিকান পার্টির ‘ন্যাশনাল কনভেনশনে’ মেলানিয়ার বক্তৃতার কিছু অংশ ২০০৮ সালে মিশেল ওবামার বক্তৃতা থেকে টোকা।

কিছু অদলবদল করেছিলেন তিনি। সম্প্রতি মেলানিয়ার ডিগ্রি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় উধাও হয়ে যায় তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট। বিতর্ক নিয়ে অবশ্য ভাবিত নন ট্রাম্প। বরং আত্মবিশ্বাসী ট্রাম্পের বিশ্বাস, মেলানিয়াই হবেন আমেরিকার ‘মডেল-ফার্স্ট লেডি’।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ