টোয়েন্টি২০তে শীর্ষ অলরাউন্ডার সাকিব

sakib picআইসিসির টোয়েন্টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। সংস্থার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে তালিকার এক নম্বরে ওঠেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার পরই রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তার রেটিং পয়েন্ট ৩৬৪। এ ছাড়া পাকিস্তানের আরেক ক্রিকেটার শহীদ আফ্রিদি তৃতীয়, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন চতুর্থ ও ভারতের যুবরাজ সিং রয়েছেন পঞ্চম স্থানে। যদি সর্বশেষ ঘোষিত ভারতের বিশ্বকাপের প্রাথমিক ৩০ সদস্যের দলে জায়গা হয়নি যুবরাজের।

উল্লেখ্য, আইসিসির সেরা অলরাউন্ডারও সাকিব। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করে আবারও টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান দখল করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান