টেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল

news-image

ক্রীড়া ডেস্ক : টেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল একসময়ের ক্যারিবিয়ান ব্যাটিংয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত শিবনারায়ন চন্দরপলের প্রয়োজন ফুরিয়ে আসছে দলে। ওয়ানডে দলে অনেকদিন ধরেই অনিয়মিত, এবার বন্ধ হয়ে গেলো টেস্ট দলেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ জুন থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ চন্দরপলের।
ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের মালিক হতে মাত্র ৮৭ রান দূরে থাকা চন্দরপলে আস্থা রাখতে পারছেন না দলের নির্বাচকরা।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের তিন টেস্টে মাত্র ১৫.৩৩ গড়ে ৯২ রান সংগ্রহ করেন চন্দরপল। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে মাত্র একটি অর্ধশতক আছে চন্দরপলের, এর মধ্যে ৬ ইনিংসেই তিনি একের ঘর থেকে বের হতে পারেননি।
চন্দরপলের সাথে সাথে বাদ পড়েছেন ডেভন স্মিথ এবং কার্লোস ব্রেথওয়েটের মতো ব্যাটসম্যানরা। দলে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা শেন ডাওরিচ এবং রাজিন্দ্রা চন্দ্রিকা। ব্রায়ান লারার সাথে দলের পক্ষে খেলা শুরু করা চন্দরপলের ক্যারিয়ার ফর্ম সঙ্কট এবং বয়সের কারণে হয়তো শেষ, এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান