টেন্ডুলকার অবিশ্বাস্য প্রতিভাবান, আমি নই: কুক

 

স্পোর্টস ডেস্ক :সবচেয়ে কম বয়সে দ্রুত ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে সদ্যই ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তাই কুকের প্রশংসা পুরো ইংল্যান্ড জুড়ে। অনেকে ভাবছেন- টেন্ডুলকারের অনেক রেকর্ড ভবিষ্যতে ভেঙ্গে দিবেন তিনি।

 

download (1)

তবে এসব কথায় গা না ভাসিয়ে টেন্ডুলকারকেই জিনিয়াস বললেন কুক, টেন্ডুলকার জিনিয়াস খেলোয়াড়। আমি কিছুই না। ৩১ বছর ১০ মাস বয়সে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে বড় ফরম্যাটে ১০’হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টেন্ডুলকার। তার চেয়ে অনেক কম বয়সে সেই রেকর্ড ভেঙ্গে নিজের দখলে নিয়েছেন কুক। ৩১ বছর ১৫৭ দিনে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

 

টেন্ডুলকারের একটি রেকর্ড ভাঙ্গাতেই কুককে নিয়ে প্রশংসা পুরো ইংল্যান্ড জুড়ে। অনেক সাবেক খেলোয়াড়রা বলেও দিয়েছেন, ‘টেস্টে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙ্গে দিবে কুক। টেস্টে টেন্ডুলকারকে টপকে যেতে হলে আরও ৫৮৭৯ রান করতে হবে কুককে (লর্ডস টেস্টের আগ পর্যন্ত)।

এমন কথায় গা না ভাসিয়ে টেন্ডুলকারকে ক্রিকেটের জিনিয়াস বললেন কুক, আরও ছয় হাজার রান করে টেন্ডুলকারের রান টপকে যাওয়া এখনো অনেক দূরের ব্যাপার। টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি করেছেন অবিশ্বাস্য একজন প্রতিভাবান খেলোয়াড়। তার সামনে আমি বিশেষ কিছু নই। টেন্ডুলকার একজন বিশেষ প্রতিভা। আমার মনে হয়, এই লক্ষ্যটি অনেক দূরের ব্যাপার।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ