টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের এই অলরাউন্ডার শীর্ষ স্থান দখল করেছেন। অন্যদিকে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা সাকিব আল হাসান দ্বিতীয় স্থানে রয়েছে ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে।

তৃতীয় স্থানে রয়েছেন অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান এই তারকা রয়েছেন সাকিব আল হাসানের ঠিক নিচেই। স্কটল্যান্ডের রিচি বেরিংটন ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দখল করেছেন চার নম্বর স্থান। ১৯০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামসন।

টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে নেই কোন ভারতীয় ও পাকিস্তানি অলরাউন্ডারের নাম। ১৩৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং জিনিয়াস রিয়াদ আছেন বিশ্বের ১০ নম্বর অলরাউন্ডার হিসেবে। ওয়ানডেতে ৬৬৩ পয়েন্ট নিয়ে সাকিব ও তামিম রয়েছেন ২৩ নম্বরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন