টি-টোয়েন্টিতে ২৭৮ করে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরমেটে আফগানিস্তান রীতিমতো ভয়ংকর এক দল। গত বছর ভারতের দেহরাদুনে তাদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই আফগানিস্তান এবার টি-টোয়েন্টির প্রায় সব রেকর্ড নিজের করে নিলো আয়ারল্যান্ডের বিপক্ষে দেহরাদুনেই, ম্যাচের এক ইনিংসে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান তুলেছিল তারা। আড়াই বছরের মাথায় সে রেকর্ডটি নিজের করে নিলো ক্রিকেটের নবীশ শক্তি আফগানিস্তান।

আজ (শনিবার) দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান তুলেছে ৩ উইকেটে ২৭৮ রান। শুধু আন্তর্জাতিক নয়, সবধরণের টি-টোয়েন্টি মিলিয়ে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জিততে হলে ২৭৯ রানের অসম্ভব এক লক্ষ্য পার করতে হবে আইরিশদের।

এক ম্যাচে অনেকগুলো রেকর্ড হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে সর্বোচ্চ রানের জুটি ও ছক্কার বিশ্বরেকর্ড, বিনোদনের যেন পসরা সাজিয়ে বসেছিল দেহরাদুন।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাই আর উসমান গনি উদ্বোধনী জুটিতেই তুলেন ২৩৬ রান। শুধু ওপেনিংয়ে নয়, টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

৪৮ বলে ৭৩ রান করে ইনিংসের ১৮তম ওভারে এসে আউট হন উসমান। পরের ওভারে শফিকুল্লাহও ফেরেন মাত্র ৭ রানে। শেষদিকে নেমে মোহাম্মদ নাবীও ৫ বলে ১৭ করে আউট হন। তবে জাজাইকে থামানো যায়নি।

৬২ বলে ১১ বাউন্ডারি আর ১৬টি ছক্কায় শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড নেই।

আর ১৪ রান করতে পারলে সব ধরণের টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৭৫ রানের বিশ্বরেকর্ডটিও ছাড়িয়ে যেতে পারতেন জাজাই।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

১. আফগানিস্তান – ২৭৮/৩ বনাম আয়ারল্যান্ড, ২০১৯

২. অস্ট্রেলিয়া – ২৬৩/৩ বনাম শ্রীলঙ্কা, ২০১৬

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ২৬৩/৫ বনাম পুনে ওয়ারিয়র্স, ২০১৩

৪. নর্থ ওয়েস্ট – ২৬২/৪ বনাম লিম্পোপো, ২০১৮

৫. শ্রীলঙ্কা – ২৬০/৬ বনাম কেনিয়া, ২০০৭

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত