টি২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ এগোল

news-image

অনলাইন ডেস্ক : একটি রেটিং পয়েন্ট কমে গেলেও টি২০ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। ১০ নম্বর থেকে এখন ৯ নম্বরে অবস্থান করছেন মাহমুদুল্লাহ রিয়াদরা।

মূলত ওয়েস্ট ইন্ডিজ ৬ রেটিং হারিয়ে ৮ থেকে ১০ নম্বরে চলে যাওয়াতেই বাংলাদেশের এই উত্তরণ। বিশ ওভার ক্রিকেটে এক ধাপ এগোলেও ওয়ানডেতে আগের মতো ৭ নম্বরেই আছে বাংলাদেশ। তবে ৫০ ওভার ক্রিকেটে দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে গেছে নিউজিল্যান্ড।

সোমবার প্রকাশ করা আইসিসির হালনাগাদ করা র‌্যাঙ্কিংটি বার্ষিক হিসাবের। গত মে থেকে এই মে মাসের সব ম্যাচের পারফরম্যান্স এবং তার আগের দুই বছরের পঞ্চাশ শতাংশ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এতদিন ওয়ানডের এক নম্বরে ছিল ইংল্যান্ড। এবার তারা এক ধাক্কায় চারে নেমে গেছে। দুইয়ে থাকা ভারত নেমে গেছে তিনে। আর দুইয়ে উঠে গেছে অস্ট্রেলিয়া।

তালিকার পরের স্থানগুলোতে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৫), পাকিস্তান (৬), বাংলাদেশ (৭), ওয়েস্ট ইন্ডিজ (৮), শ্রীলঙ্কা (৯), আফগানিস্তান (১০)।

ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টি২০র এক নম্বরে আছে ইংলিশরা। তাদের পরে আছে যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী