টিকা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না : ​মীরজাদী সেব্রিনা

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নিয়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে পড়তে হবে না। টিকা পাওয়ার ব্যাপারে আমাদের যে চ্যালেঞ্জ ছিলো তা মোটামুটি ওভারকাম করে উঠেছি।

মঙ্গলবার বেলা ১১টায় সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মীরজাদী সেব্রিনা বলেন, ইতিমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।
এখন যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে সবার টিকা নেওয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব যতো বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। সেভাবেই কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া তিনি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করেন। অতিরিক্ত মহাপরিচালক বলেন, আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখলেই কোভিড নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী