টিকা ছাড়াই যাত্রীদের সংস্পর্শে পরিবহন শ্রমিকরা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি সামলে ওঠার সঙ্গে সঙ্গে প্রায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার শর্তে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে ব্যস্ত সময় পার করছেন গণপরিবহন (বাস) শ্রমিকরা। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের একটি বড় অংশ করোনার টিকাবঞ্চিত। অথচ একজন শ্রমিক দিনে শত শত যাত্রীর সংস্পর্শে যাচ্ছেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করেনি স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও কোনো উদ্যোগ নেয়নি। এখন একজন শ্রমিক করোনা আক্রান্ত হলে আরও হাজারো যাত্রীর মাঝে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দেশের প্রতিটি বাস টার্মিনালে টিকাদান কর্মসূচির দাবি জানান তারা। এদিকে বিধিনিষেধ শিথিলের আগে দেশের সব পোশাককর্মীর করোনা টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছিল তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সে অনুযায়ী পোশাককর্মীরা যথাসময়ে টিকা পান। তবে একই সময়ে পরিবহন শ্রমিকদের জন্য কেন টিকার ব্যবস্থা করা হয়নি সে জবাব দিতে পারেনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সংগঠনটি জানায়, সড়ক পরিবহন খাতে ৭০ লাখের বেশি শ্রমিক যুক্ত। এই ফেডারেশনের অন্তর্ভুক্ত রয়েছে ২৪৯টি শ্রমিক ইউনিয়ন। এসব ইউনিয়ন চালক এবং তার সহকারীদের সঠিক তালিকা (ডাটাবেজ) তৈরি করতে পারেনি। ফলে এতো পরিমাণ মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিবন্ধনের জন্য অন্তর্ভুক্তের আবেদন করা সম্ভব হয়নি। তবে নিজ ব্যবস্থাপনায় অনেক শ্রমিক করোনা টিকা নিয়েছেন বলে দাবি সংগঠনটির। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কথা হয় এনা পরিবহনের বাসচালক সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, টিকা কীভাবে নিতে হয় তা জানি না। শ্রমিক ফেডারেশন বা পরিবহন মালিকদের পক্ষ থেকেও টিকা নেওয়ার কথা বলা হয়নি।

সম্প্রতি গণটিকা কর্মসূচির কথা শুনেছি। কিন্তু কাজ ফেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার সময় হয়নি। এছাড়া টিকা নেওয়ার পর জ্বর আসে বলে শুনেছি। জ্বর এলে আবার কাজকর্মও বন্ধ থাকবে। তখন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। সোহেল রানার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন চারপাশ থেকে আরও ছয়জন বাসচালক এবং সহকারী পাশে এসে দাঁড়ান। তারা সোহেলের কথায় একমত প্রকাশ করেন। এই ছয়জনের মধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন মাত্র একজন। আরেকজন গণটিকার প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ ন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী