টিকা ‘কমন গুড’ না করলে অনেক প্রাণ যাবে : ড. ইউনূস

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসের টিকাকে ‘কমন গুড’ বা সবার কল্যাণ হয় এমন ‘পণ্য’ ঘোষণা না করলে আরও অনেক মানুষের প্রাণ যাবে বলে বিশ্বনেতাদের সতর্ক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ আয়োজিত ওয়েব সেমিনারে বৃহস্পতিবার বাংলাদেশের এই অর্থনীতিবিদ বলেন, কারো নামেই ভ্যাকসিন পেটেন্ট করা উচিত হবে না। কারণ এসব ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষে লাইসেন্স পাওয়া কঠিন হয়ে যায়।

‘অনেক উন্নত দেশ ভ্যাকসিন কোম্পানিগুলোর পেছনে কাড়িকাড়ি টাকা ঢালছে। এরা বড় ধরনের লাভ করেই খুশি থাকে। গরিব দেশের কথা ভাবে না।’

‘এর ফলে ভ্যাকসিনের অভাব হলে গরিব দেশের অনেক মানুষ প্রাণ হারাবে।’

ইউনূস বলেন, ‘পোলিও ভ্যাকসিনকে কমন গুড ঘোষণা করা হয়েছিল বলেই এটি পৃথিবী থেকে নির্মূল হয়েছে।’

আরেকটি বিপদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমন গুড ঘোষণা না করলে অনেক কোম্পানি লাভ করার জন্য ফেক ভ্যাকসিন বানাবে।’

ইউনূস কয়েক মাস ধরে করোনা এবং ভ্যাকসিন নিয়ে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। জুলাইয়ের শেষ দিকে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভার্চুয়াল আলাপে বলেন, ‘সামনের কয়েক দশকে অসংখ্য মানুষ কর্মহীন হবেন। এখন আমাদের কি পেছনে ফেরা উচিত? পেছনে ফিরলে আত্মঘাতী ব্যাপার হবে। তাই এই করোনাভাইরাস আমাদের নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। সুযোগ দিয়েছে পরিবর্তন আনার।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ