টাইগারদের সম্পর্কে ভারত দলকে সতর্ক করলেন ওয়াসিম আকরাম

news-image

আসন্ন বাংলাদেশ ভারত টেস্ট ও ওয়ানডেতে টাইগারদের সম্পর্কে ভারতীয় ক্রিকেট দলকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। আসন্ন সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন তারা।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসা ভারত দলকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি মুশফিক-মাশরাফিদের হালকাভাবে না নিতে ধোনি-কোহলিদের পরামর্শ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম জানান, নিজেদের মাঠে খেলার কারণে দারুণ অনুপ্রাণিতও থাকবে বাংলাদেশ। ভারতকে উপলব্ধি করতে হবে যে, বাংলাদেশ খুবই বিপদজনক দল। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে বাংলাদেশ একবারেই অন্যরকমের একটি দল।

বাংলাদেশ দলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তারকা আছে জানিয়ে পাকিস্তানের এই সাবেক পেসার বলেন, তাদের দলে এক ঝাক মেধাবী ক্রিকেটার আছে এবং তাদেরকে হালকাভাবে নেওয়া (ভারতের জন্য) ঠিক হবে না।

বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিকতার কথা জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা বিশ্বকাপে এবং পাকিস্তানের বিপক্ষে তাদের (বাংলাদেশ) পারফরম্যান্স দেখেছি। পাকিস্তান তারা ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হারিয়েছে। অতীতে তারা নিজেদের মাঠে নিউ জিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছে। আমি মনে করি, তারা বিপজ্জনক দল।’

বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। আর দুই দলের তিন ওয়ানডের সিরিজ মাঠে গড়াবে ১৮ জুন থেকে। ২১ ও ২৪ জুন হবে পরের দুই ওয়ানডে।
 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান