টস হেরেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরেও আগে বোলিং পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবার টস জিতেও আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিলেন অধিনায়ক জেসন মোহাম্মেদ। বাংলাদেশ করবে ফিল্ডিং।

প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল।
গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।

আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত