টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : আজকের দুটি ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। ইতোমধ্যে তিনটি দল তাদের প্লে অফ নিশ্চিত করেছে। আজ নিশ্চিত হবে শেষ দল হিসেবে কে খেলবে।

শনিবার দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আগে থেকে প্লে অফ নিশ্চিত করা রংপুর ও কুমিল্লা। তবে সবার দৃষ্টি থাকবে দিনের দ্বিতীয় ম্যাচে। তাই প্রথম ম্যাচের গুরুত্ব অনেকটা কম। এমন একটি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

দু’দলই চাইবে আজকে এ ম্যাচটি জিততে। কারণ যারা জিতবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে। পাশাপাশি উভয় দলই তাদের সাইড বেঞ্চও ঝালিয়ে দেখার সুযোগ পাবে। তাই এ ম্যাচটিও কম উত্তেজনা তৈরি করবে না।

উভয় দলের এটি দ্বিতীয় সাক্ষাত। প্রথম দেখাতে কুমিল্লাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে রংপুর।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, ওয়াকার সালমা খাই, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।

রংপুর রাইডার্স
ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত