টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম দিনের শুরু থেকেই সিলেটের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। তাই ব্যাটিং না নেওয়ার কোনো কারণ ছিল না জিম্বাবুয়ের।

এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হলেও সাদা পোশাকের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট দেশের ৮ম টেস্ট ভেন্যু এবং বিশ্বের মধ্যে ১১৬তম।

বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। কিন্তু অতিথিদের এত খাটো করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম টেস্ট নিয়ে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল। আপনি যদি ওয়ানডের তিনটা ম্যাচে ওদের পারফরম্যান্স দেখেন। আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছি। ওরাও ভালো ক্রিকেট খেলেছে। আমরা ওদের থেকে ভালো খেলে হোম সিরিজটা জিতেছি। তো ওই সুযোগ যদি না দিই তাহলে আমাদের সুযোগ আছে টেস্ট ক্রিকেটে ভালো করার। সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত