টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক :শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে একটু পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তামিম, মিরাজ, তাসকিন ও শফিউল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে নাকানিচুবানি খায় টাইগাররা। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের দেয়া ৪২৪ রানের জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে ৩৩৩ রানের বিশাল ব্যবধানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে মুশফিক বাহিনী।

তামিমের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে খেলার দরজা খুলে গেছে সৌম্য সরকারের। ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি। তাসকিনের পরিবর্তে রুবেল এবং শফিউলের পরিবর্তে শুভাশিস দলে জায়গা পেয়েছেন । আর মিরাজের পরিবর্তে দলে এসেছেন তাইজুল।

বাংলাদেশ টেস্ট একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজ রহমান, শুবাসিষ রায়।

দক্ষিণ আফ্রিকার টেস্টের দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, , ডুয়ান্নে অলিভিয়ের, ওয়েন পারনেল, অ্যান্ডাইল ফেহলুকবায়ো, কাগিসো রাবাদা।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি