ঝুঁকি নিয়ে কাজ : সাংবাদিকদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : দেশে চলমান করোনাভাইরাস সংকটের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া সংবাদমাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের সময় সংবাদ কর্মীদেরসহ বিভিন্ন পেশাজীবীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পুলিশবাহিনী, প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, আমাদের সশস্ত্রবাহিনী, আমাদের স্বাস্থ্যের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”

“বলতে গেলে তারা জীবনের ঝুঁকি নিয়েই আপনাদের পাশে দাঁড়াচ্ছে। আপনাদের সাহায্য করছে। আপনাদের জীবন বাঁচাবার জন্য তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।”

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সংবাদমাধ্যম কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করা, পরিবেশন করা- এই কাজগুলো করে যাচ্ছে। তাতে আপনাদের সুরক্ষিত করতে আরও উদ্যোগ নিতে পারছি। সকলকেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

করোনা প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে দরকার না হলে সবাইকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী- “সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ রোগটা বেশ সংক্রামক। কার শরীরে আছে, কার শরীরে ঢুকবে তা বোঝা কঠিন। এটাই ভাইরাসটির কঠিন দিক।”

সেই সঙ্গে এবারের বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান না করারও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান, “বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না। সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। লোক সমাগম করা যাবে না। তবে ডিজিটাল মাধ্যমে বা নিজেরা পরিবার-পরিজন নিয়ে করতে পারেন।”

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ