জয় ফিরেছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফ্রি-কিকে গোল করলেন। আবার মিস করলেন পেনাল্টি। লিওনেল মেসির এমন অম্ল-মধুর পারফর্ম্যান্সে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

রবিবার রাতে লা লিগার ম্যাচে পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

গাব্রিয়েল পাউলিস্তার গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১২ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষ দিকে কার্লোস সলের ব্যবধান কমালেও এবার আর বার্সেলোনাকে আটকাতে পারেনি তারা।

৩৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। রিয়ালের সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৭০।

এদিন ৫০ মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। সলেরের দূরের পোস্টে নেওয়া কর্নারে পেছন থেকে বিনা বাধায় ছুটে গিয়ে হেডে বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।

সাত মিনিট পর সমতা টানেন মেসি। ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বার্সেলোনা অধিনায়কের দুর্বল স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন ইয়াসপের সিলেসেন। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শট গোললাইনে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।

৬৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

৬৯তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এবারের লিগে এই নিয়ে ২৮ গোল করলেন রেকর্ড সাতটি পিচিচি ট্রফি জয়ী মেসি। ৭ গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা।

৮৩ মিনিটে ব্যবধান কমায় ভালেন্সিয়া। ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন সলের।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী