জয় খরা কাটছে না ইতালির

news-image

স্পোর্টস ডেস্ক : চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কিছুতেই স্বরূপে ফিরতে পারছে না। বুধবার রাতে ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রবার্তো মানচিনির শিষ্যরা। এই নিয়ে নিজেদের মাঠে টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত হলো দলটি।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেই খেলেছে ইতালি। ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বের্নারদেস্কির নেয়া শট ইউক্রেনের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। ইউক্রেনও সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি। ৬২তম মিনিটে রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।

এই নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করল ইতালি। আর শেষ ১২ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে মানচিনির শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত