জয়ের দেখা পেল স্পেন

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছে স্পেন। টানা দুই হারের পর জয়ের দেখা পেলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের লাসপালমাসে রোববার রাতে প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতেন ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

উয়েফা নেশন্স লিগে অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিল স্পেন।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা স্পেন প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।

এ সময়ে প্রতিপক্ষকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি বসনিয়াও।

৭৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি।

আলগা বল পেয়ে অনায়াসে বাঁ পায়ের শটে জালে পাঠান অভিষিক্ত সেল্তা ভিগোর ব্রাইস মেন্দেস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত