জয়ার এই আয়োজন কাদের জন্য?

news-image

বিনোদন প্রতিবেদক : পরিবারের সঙ্গে সময় কাটানো খুব একটা হয়ে উঠেনা অভিনেত্রী জয়া আহসানের। তাই সময় পেলে শুটিংয়ের বাইরে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। পরিবারের সঙ্গে বিভিন্ন সময় কাটানের মুহুর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক জনপ্রিয় এই তারকা সম্প্রতি পিঠা বানানোর একটি ভিডিও আপলোড করেছেন ফেসবুকে। মাটির চুলায় শীতের পিঠা বানানোর ভিডিও সেটি।

ভিডিওতে দেখা যায়, জয়া একটি প্লাস্টিকের টুলে বসে ভাপা ও চিতই পিঠা বানাচ্ছেন। তার আশেপাশে কয়েকজন রয়েছেন। সেখানে জয়া খেজুরের রসও পান করেন।

ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘পিঠে খেলে পেটে সয়। টোনাকে ছাড়াই টুনি একা একা পিঠে বানালো।’ শুধু তাই নয়, ক্যাপশনে তিনি সবাইকে পিঠা খাওয়ার নিমন্ত্রণও জানিয়েছেন। সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। যেটা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত শুক্রবার জয়া আহসান অভিনীত কলকাতার ছবি রবিবার মুক্তি পেয়েছে বাংলাদেশে। মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক অতনু ঘোষ। এই ছবির মাধ্যমে প্রথমবার প্রসেনজিতের সঙ্গে জুটি বেধেঁছেন জয়া।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ